বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ মে ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে সরকারি গাছ চুরি, কৃষক দল নেতাকে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ভালুকঘর বাজার সংলগ্ন রাশেদ স’মিলের সত্ত্বাধিকারী রাশেদুল ইসলামকে সরকারি গাছ চুরি করে কেটে নেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসিল্যান্ড মোঃ শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।

জানাগেছে, উপজেলার চিংড়া সড়কের বারুইহাটি মধুর মিল নামক স্থান থেকে রাস্তার সরকারি বাবলা গাছ চুুরি করে কেটে বিক্রি করার জন্য নিজ স’মিলে নিয়ে যান রাশেদুল ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ সেখানে অভিযান চালিয়ে ঘটনার প্রমাণ পান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ভালুকঘর গ্রামের জবেদ গাজীর ছেলে রাশেদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে কেটে নেওয়া গাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু, সাতবাড়িয়া ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সাগরদাড়ি ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা টিপু প্রমুখ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি এ ধরনের অপকর্মকে সমর্থন করে না। এ বিষয়ে জেলা বিএনপিকে জানানো হবে।

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি গাজী গোলাম মোস্তফা বলেন, ইউনিয়নে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার তাকেই নিতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০