বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশ পাঠানোর নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: স্বপ্ন ছিল বিদেশে গিয়ে নিজের ভাগ্যের চাকা ঘুরাবেন। কিন্তু তা আর হলো না। পাঁচ প্রতারকের খপ্পরে পড়ে সাতক্ষীরা পৌরসভার কুখরালী গ্রামের রং শ্রমিক মো. আশরাফুল ইসলাম এখন নিঃস্ব। প্রতারকরা কয়েক দফায় তার কাছ থেকে নিয়েছেন ৩ লাখ টাকা।

কান্নাজনিত কণ্ঠে কুখরালী এলাকার মো. আইয়ূব হোসেনর ছেলে আশরাফুল ইসলাম জানান, সৌদি পাঠানোর নাম করে কুখরালী এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী মো. নাজমা খাতুন, তার ছেলে মোস্তাকিন, মো. রিপন হোসেনের মেয়ে মোছাঃ জেসমিন খাতুন, আব্দুল জব্বারের ছেলে শফিকুল ইসলাম ও মৃত শওকত হোসেনের ছেলে মোঃ শামীম তার কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়ে আত্মসাত করেছেন।

এবিষয়ে মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজমা খাতুন ভালো চাকরীর প্রলোভন দেখিয়ে সৌদিআরবে পাঠানোর কথা বলে ৫ মাস পূর্বে আশরাফুলের কাছ থেকে তিন লক্ষ টাকাসহ পাসপোর্ট গ্রহণ করেন। টাকা নেওয়ার ৩ মাসের মধ্যে তাকে সৌদিআরব পাঠানোর কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা তাকে সৌদিআরবে পাঠাতে পারেনি। পরে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তারা তালবাহানা করতে থাকে।

আশরাফুল আরও জানান, ৫ প্রতারক টাকা ও পাসপোর্ট ফেরত দেবে না বলে এখন হুমকি ধামকি দিচ্ছে।

এবষিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!