বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে ধানের গোলায় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে আহত ২

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে চিহ্নিত সন্ত্রাসী জামাল বাহিনীর প্রধান জামালের বাড়ির ধানের গোলায় লুকিয়ে রাখা হাত বোমা বিস্ফোরণে শাহানা বেগমসহ (৪৮) দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহানা বেগমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, তার মুখ ও কপাল থেকে ৮টি স্প্রিন্টার বের করা হয়েছে।

কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৭ মে) সকাল ৮টার দিকে কেশবপুর পৌর শহরের মধ্যকুল এলাকার গণি শেখের ছেলে শীর্ষ সন্ত্রাসী জামালের বসত বাড়ির ধানের গোলায় ধান রাখতে নামেন গৃহকর্মী শাহানা বেগম। এসময় ২টি বোমা তার পায়ে লাগে। তাৎক্ষণিক বোমা দুইটি বের করে তিনি গোলার বাইরে ফেলে দেন। এসময় একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে শাহানা বেগমসহ দুই মহিলা আহত হন। এরমধ্যে শাহানাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, অবিস্ফোরিত বোমাটি তার পরিবারের সদস্যরা পাশের হরিহর নদীতে ফেলে দেয় বলে জানা গেছে।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, জামালের বিরুদ্ধে কেশবপুর থানায় ও যশোর আদালতে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে কেশবপুর পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লের সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিল।

কেশবপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!