বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে এক সপ্তাহে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

গত ৪ মে থেকে ৯ মে পর্যন্ত বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোস্ট এলাকা থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।
তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহে ৯৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৫০ পিস সিল্ডেনাফিল ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে।

এছাড়াও ২২ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের পরিবেশ দূষণকারী গাড়ীর টায়ারের গুড়া, ৩৩ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৭ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের রাসায়নিক মিশ্রিত আম, হুন্ডির ৩ লক্ষ বাংলাদেশি টাকা, ৮১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশনের গহনা এবং ২ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি ও বোরকাসহ অন্যান্য মালামাল আটক করা হয়।

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১০

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১১

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১২

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৩

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৪

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৫

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৬

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

১৭

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

১৮

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

১৯

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
error: Content is protected !!