বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমিকা নাকি খুনি তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: প্রথমে মোশাররফ করিম, এরপর শরিফুল রাজ। এ দুই অভিনেতার লুক প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনায় আসন্ন চলচ্চিত্র ‘ইনসাফ’। এবার ছবিটির প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ হলো।

রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে। সেখানে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে রক্তমাখা কুড়াল। প্রেমিকা নাকি খুনি কিংবা দুটোই; এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।

ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।

গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’।

এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!