বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য অধিদপ্তর কিছু নির্দেশনা জারি করেছে। এতে দুপুরের সময় (বিশেষ করে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথাগুলো বলা হয়।

নির্দেশনায় প্রচণ্ড তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান, হালকা ও ঢিলেঢালা জামাকাপড় পরা, ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদে পানি ঢালা ও জানালা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো পরামর্শের জন্য ‘স্বাস্থ্য বাতায়ন’–এর ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো হলো—

১. দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি বা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে।
২. হালকা রঙের ঢিলেঢালা সুতির জামা পরতে হবে।
৩. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান ও তরলজাতীয় খাবার খেতে হবে।
৪. সম্ভব হলে একাধিকবার গোসল করতে হবে।
৫. অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার, বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৬. প্রস্রাবের রঙের দিকে লক্ষ রাখতে হবে। গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়াতে হবে।
৭. গরমে অসুস্থ বোধ করলে দ্রুত কাছের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৮. গরমে যেসব ব্যক্তি অধিক স্বাস্থ্যঝুঁকিতে আছেন, যেমন শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তি, রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক, দিনমজুর, স্থূলকায় ব্যক্তি ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি, বিশেষ করে হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তাঁরা বিশেষভাবে সাবধান থাকবেন।
৯. প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’–এর ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!