বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীকে রাজা হিসেবে গড়ে ‍তুলেছেন চমক

বিনোদন ডেস্ক: গত বছরে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদরাসায় বিয়ে করেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের পরে স্বামী আজমান নাসির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে দেখা যায়।

সম্প্রতি রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে এ দম্পতিকে বেশ হাসিখুশি ভাবে দেখা গেছে। এবার আন্দামানে ঘুরতে গেছেন তারা।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ওয়েস্টার্ন পোশাকে চমক ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। চোখে রোদ চশমা আর মিষ্টি হাসি যেন ভক্তদের মনে দাগ কেটেছে। কমেন্ট বক্সে নেটেজেনরা চমকের রূপের বেশ প্রশংসা করেছেন।

এদিকে ক্যাপশনে স্বামীকে নিয়ে লিখেছেন, ‘সে এখন আগের মতো শুধু একজন মানুষ না তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয় তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখবো। পাশাপাশি একসঙ্গে থাকবো, একসঙ্গে নিশ্বাস নিবো।’

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০