বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধহাটায় ট্রলির ধাক্কায় তরুণ ব্যবসায়ী নি/হ/ত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকালে বুধহাটা বাজারের গাজী ট্রেডার্সের (আনারের সারের দোকান) সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান হৃদয় আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আরেফিন জানান, তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান হৃদয় (২৪) মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য হৃদয়ের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী মহাদেব সরকার জানান, নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়। হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, স্থানীয়রা দুর্ঘটনার জন্য অবৈধ ট্রলি চলাচল ও বেপরোয়া গতিকে দায়ী করছেন। তারা দ্রুত দায়ী চালককে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০