বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ মে ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বদনজর থেকে শিশুকে রক্ষা করতে

ইসলামী ডেস্ক : আমাদের সমাজের বহুল প্রচলিত একটি রীতি হলো, শিশুদের মানুষের বদনজর থেকে রক্ষার জন্য তার কপালে কালো টিপ দেওয়া। বিশেষ করে নবজাতক শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় এ দৃশ্য প্রায়ই দেখা যায়।

বস্তুত বদনজর থেকে হেফাজতের উদ্দেশ্যে শিশুর কপালে টিপ দেওয়াকে ইসলাম সমর্থন করে না। ইসলাম মনে করে, এর ফলে বদনজর রোধ করে না। শিশুকে বদনজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কী করতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে ইসলামে।
এমনকি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন একাধিক হাদিসে। সহিহ বোখারির এক হাদিসে এসেছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান ও হজরত হোসাইন (রা.)-এর জন্য এই দোয়া পড়ে আল্লাহতায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন।

দোয়াটি হলো-

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ: উয়িযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

অর্থ: সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের আশ্রয়ে দিচ্ছি। -কানজুল উম্মাল

দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ‘উয়িযুকা’, দুইজনের জন্য ‘উয়িযুকুমা’ আর দুইয়ের অধিক হলে ‘উয়িযুকুম’ বলতে হবে। এর সঙ্গে আয়াতুল কুরসি, তিন কুল ও হাদিসের অন্যান্য দোয়া তো আছেই।

বলা হয়, হজরত ইবরাহিম (আ.) তার ছেলে হজরত ইসহাক (আ.) এবং হজরত ইসমাইলকে (আ.) এই দোয়ার মাধ্যমে ঝাড়-ফুঁক করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০