বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাখিমারায় খোলপেটুয়া নদীর চর দখলের অভিযোগ

default

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুরের পাখিমারা ফেরিঘাট সংলগ্ন স্থানে খোলপেটুয়া নদীর চর দখলের অভিযোগ উঠেছে।

সরজমিনে পাখিমারা ফেরিঘাট গিয়ে দেখা যায়, ঘাটের দক্ষিণ পাশে প্রায় ৭০ ফুট লম্বা ও ৪০ ফুট প্রস্থের নদীর চর দখল করে সেখানে মার্কেট নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে সেখানে বালু ভরাটের কাজ শেষ করেছে। একপাশে চলছে বেজ ঢালাইয়ের কার্যক্রম, অন্যপাশে ভিত তৈরির কাজ।

খোঁজখবর নিয়ে জানা যায়, দখলকৃত ৭০ ফুট জায়গা ৫টি ভাগে ভাগ করা হচ্ছে।
ভাগীদাররা হলেন স্থানীয় প্রভাবশালী আমজাদুল ইসলাম আমজাদ, হাফিজুর রহমান, বুলবুল, আশরাফ হোসেন এবং শাপলা সংঘ।

এদিকে, স্থানীয় তহসিলদারকে প্রতিদিন অফিসে যেতে হয় পাখিমারা ফেরিঘাট দিয়ে। যাতায়াতের পথে নদী দখলের বিষয়টি চোখে পড়লেও তিনি যেন কিছুই দেখেন না।

এ কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন হাফিজুর রহমান। যদিও সেখানে তার ব্যক্তিগত ঘর নেই বলে দাবি করে তিনি বলেন, ওখানে বিএনপির পার্টি অফিস ও শাপলা সংঘের অফিস তৈরি করা হচ্ছে। পাশে কিছু লোকজন দোকান নির্মাণ করছে। আমি এ বিষয়ে এর থেকে বেশি কিছু জানি না।

এ বিষয়ে আশরাফ হোসেনের কাছে ফোন দিয়ে সংবাদকর্মী পরিচয় দিতেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি তার জানা ছিল না, দেখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০