বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আন্তঃজেলা চ্যাম্পিয়ন মহিলা ভলিবল দলকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আন্তঃজেলা চ্যাম্পিয়ন মহিলা ভলিবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা খেলাধূলা ও খেলোয়াড়দের উর্বর ভূমি। এই জেলার ছেলেমেয়েরা দেশের বিভিন্ন খেলায় প্রতিনিধিত্ব করে। তাদেরকে আন্তরিকতার সঙ্গে তত্ত্বাবধান করলে দেশ পেরিয়ে বিদেশেও এই জেলার সম্মান ছড়িয়ে পড়বে। সাতক্ষীরার মেয়েরা ভলিবলে আন্তঃজেলা চ্যাম্পিয়ন হয়ে আগামী মাসের ২৩ জুন থেকে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে মহিলা ভলিবলে প্রতিনিধিত্ব করবে। আসা করি তারা জাতীয় তথা বাংলাদেশ মহিলা ভলিবল চ্যাম্পিয়ন হবে। সেজন্য পরিশ্রম করতে হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. জিল্লুর রহমান, টিম ম্যানেজার মো. ইসতিয়াক আহমেদ, কোচ মো. আবুল কালাম, ফাতিমা পারভীনসহ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়াল মোস্তাক আহমেদ বাবলু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!