বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মে ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাণসায়ের খাল পাড়ে ফের নির্মাণ করা হচ্ছে ডাস্টবিন, বন্ধের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল পাড়ে আবারো নির্মাণ করা হচ্ছে পরিবেশ বিধ্বংসী ডাস্টবিন। এতে প্রাণসায়ের খালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণের শংকা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা স্মরণ করিয়ে দিয়েছেন পূর্বের অভিজ্ঞতা।

সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর নারিকেলতলা মোড় হতে সুলতানপুর বড় বাজার ব্রীজ পর্যন্ত প্রাণসায়ের খালের দুই পাশের আবাসিক ভাবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে বর্জ্য সংগ্রহের জন্য সুন্দরবন ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করায় ইতোমধ্যে প্রাণসায়ের খালের দুই ধারে কমে এসেছে ময়লার স্তুপ। কিন্তু পৌরসভার কতিপয় কর্মচারীর পরামর্শে পুনরায় প্রাণসায়ের খালের দুই ধারে ২৩টি ডাস্টবিন নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

পলাশপোল এলাকার বাসিন্দা শাম্মি আক্তার কুমকুম, মো: আলমগীর, আমিনুরসহ অনেকেই বলেন, একসময় খালের দুইধারে ডাস্টবিন ছিলো। আমার দেখেছি মানুষ ময়লা ফেলার সময় দূর থেকে দাড়িয়ে ছুড়ে দেয়। এতে খালের মধ্যে ময়লা পড়তো। আবার রাস্তাও ময়লা আবর্জনায় ভরে যেত। সুতরাং এ ধরনের সিদ্ধান্ত বাতিল করা উচিত।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এভাবে খালের দুইধারে ডাস্টবিন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা মোটেও ঠিক হয়নি। এতে পরিবেশের উপর দারুন প্রভাব পড়বে। খালের দুইধারে পরিবেশ বিধ্বংসী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

তবে, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌস বলেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ডাস্টবিন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০