বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির দক্ষিণ চাপড়ায় জমি নিয়ে বিরোধে আ-হ-ত ৪, আটক ১

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, দক্ষিণ চাপড়া গ্রামের মৃত নুরুল সরদার এর স্ত্রী জরিনা বেগম (৬০), খোকন সরদার এর স্ত্রী নূর নাহার বিউটি (২৪), মেয়ে অনজিলা খাতুন (৩৫) ও মেয়ে বিলকিস বেগম (৩৮)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে ওই জমি দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করে প্রতিপক্ষ। এসময় বাধা দেয়া হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে সেনাবাহিনী খবর পেয়ে সরজমিনে গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় একজনকে আটক করা হয়। উদ্ধার হয় দেশীয় অস্ত্র।

আহত অনজিলা খাতুন বলেন, আমি যমুনা শোরুমে মাঠ কর্মী হিসাবে চাকুরি করি। বাড়িতে এসে দেখি ৫ থেকে ৬ জন আমার মাকে দা ও লাঠি দিয়ে মারধর করছে। আমি ঠেকাতে গেলে তারা আমার কাছ থেকে ব্যাগ ও ফোন কেড়ে নেয়। এসময় যমুনা শোরুমের কালেকশন করা ২০ হাজার টাকা ব্যাগে ছিলো এবং আমাদের বাড়ির বাক্স ভেঙে সব নিয়ে গেছে আমিরুল, মিজান, সাকিল, জাকিরসহ আরো অনেকে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান জানান, আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদের সকলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি জানান, এবিষয়ে বিলকিস খাতুন বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!