বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে দাপুটে জয় পেয়েছে জাফনা কিংস। রোববার ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান তোলে জাফনা। উদ্বোধনী জুটিতে কামিল মিশারা ও আভিষ্কা ফার্নান্দো ১২৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন।
মিশারা ৫৩ বলে ৭৮ এবং ফার্নান্দো ৩৬ বলে ৬৬ রান করেন। শেষ দিকে ব্যাট করতে নেমে ইনিংসে গতি আনেন তাওহীদ হৃদয়।
২১ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৫ রান করে দলকে প্রায় ২০০ রানের সংগ্রহ এনে দেন তিনি। ক্যান্ডির হয়ে শাহীন শাহ আফ্রিদি নেন তিনটি উইকেট।

জবাবে শুরু থেকেই ছন্দ হারায় ক্যান্ডি রয়্যালস। মোহাম্মদ সিরাজ নতুন বলে কুশল পেরেরা ও ডেল ফিলিপসকে ফিরিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। এরপর সাকিব আল হাসান নিজের প্রথম স্পেলেই ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে মাত্র ৭ রানে ফেরান। বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনার ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট।

পরে দুনিথ ভেল্লালাগে ২২ রানে ৩টি এবং সিরাজ ১৮ রানে ৩টি উইকেট নিয়ে ক্যান্ডির ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। ডেভিড ভিসা ও ট্রাভিন ম্যাথিউও একটি করে উইকেট শিকার করেন।

ক্যান্ডির হয়ে লাহিরু উদারা ৫৪ রান করলেও অন্য কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ১৮.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হার মানে ক্যান্ডি রয়্যালস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!