বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ঘেরে বি-ষ প্রয়োগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ইলিয়াস হোসেন, তালা: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তালার মুড়াগাছা (হরিহরনগর) গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এঘটনায় বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে ওঠে। এতে ঘের মালিক আছাদুল ইসলাম ও তার পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

উপজেলার হরিহরনগর গ্রামের মো. শফিউল্লাহ শেখ’র ছেলে আছাদুল ইসলাম জানান, বাড়ির পাশে নিজেদের ৩ বিঘা জমিতে তিনিসহ তার পরিবারের লোকজন মাছের ঘের করে আসছেন। এই জমি নিয়ে পাশর্^বর্তী মুড়াগাছা গ্রামের কালাম শেখ, আনারুল শেখ, কবির শেখ এবং শহিদুল শেখদের সাথে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে কালাম শেখ গং গত কিছুদিন ধরে নানাবিধ হুমকি দিচ্ছিল। এর প্রেক্ষিতে গত ৩ এপ্রিল আনারুল ও আবুল কালাম সহ ৪জনের বিরুদ্ধে তালা থানায় একটি জিডি (৯৪/২৫) করা হয়।

ভুক্তভোগী আছাদুল শেখ বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ঘেরের বেড়িবাঁধের উপর প্রতিপক্ষ শহিদুল শেখ ও কালাম শেখ সহ ২/৩জন লোককে দেখে সেখানে এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এর পরবর্তীতে রাত ১০টার দিকে ঘেরে মাছ ভেঁসে উঠতে থাকে। বুধবার (২৮ মে) সকালে ৩বিঘা ঘেরের গলদা, বাগদাসহ সমুদয় কার্প জাতীয় মাছ মরে ভেঁসে ওঠে এবং বিষের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তিনি তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে কবির শেখ জানান, বিষ প্রয়োগ করা হয়েছে এটা সঠিক না। আমরা ভদ্রলোক মানুষ, বিষ প্রয়োগ কেন করবো! ওই জমি নিয়ে বিরোধ থাকায় বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে এবং তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!