বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মে ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পৌরসভা গঠনে প্রস্তুতি সভা, যে সিদ্ধান্ত এলো

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে পৌরসভা গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।

সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. সফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দি, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীল, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনান্তে উপজেলার মথুরেশপুর, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের আংশিক গ্রাম ও মৌজা নিয়ে কালিগঞ্জ পৌরসভা গঠনের প্রস্তাবনা তৈরি ও মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!