বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ জুন ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের বেপরোয়া আটুলিয়ার মাদক সম্রাট রফিকুল

এম জুবায়ের মাহমুদ: ফের বেপরোয়া হয়ে উঠেছেন সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার মাদক সম্রাট রফিকুল ইসলাম ওরফে (রফিকুল ডাক্তার)। দেদারছে চালাচ্ছেন মাদক ব্যবসা।

রফিকুল ইসলাম শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের মৃত মোহর আলী সানার ছেলে।

জানা গেছে, রফিকুল ইসলাম এক সময় জাল ও সুতার ব্যবসা করতেন। ২০১৫ সালের পরে বৈধ ব্যবসা ছেড়ে তিনি গড়ে তোলেন মাদক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে উপজেলা জুড়ে মাদকের ভয়াবহ ব্যবসায় মেতে ওঠেন তিনি। উঠতি বয়সী একাধিক যুবককে জড়িয়ে নেন এই সিন্ডিকেটে, তাদের তৈরি করেন মাদক সরবরাহকারী হিসেবে।

৫ আগস্টের আগে গোপনে নিজ বাড়িতে ও বিড়ালক্ষী আশ্রায়ণ প্রকল্পের কয়েকটি স্থানে মাদক বিক্রি করলেও এখন তার ব্যবসা সম্প্রসারিত হয়েছে নওয়াবেঁকী বাজারে। মানুষের দৃষ্টি এড়াতে নওয়াবেঁকী বাজারের মৎস্য আড়তের সামনে একটি দোকানে জাল বিক্রি শুরু করেছেন তিনি। এই জাল বিক্রির আড়ালে সেখানে বসেই মাদক সরবরাহ করছেন তিনি। একই সাথে বাজারের ভেড়া মার্কেটের মুড়ির মিল সংলগ্ন স্থান, ছফিরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোড়, জামানের ইট ভাটা সংলগ্ন স্থান থেকেও মাদক সরবরাহ করা হচ্ছে।

এছাড়া নিজ বাড়ি ও পূর্ব বিড়ালাক্ষী সরদার পাড়ার গোলাম হাবিবের বাড়ি রাখা মাদক নিয়ে নৌকাযোগে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের চালান পাঠাচ্ছেন উপকূলীয় গাবুরা ও পদ্মপুকুরসহ পার্শ্ববর্তী আশাশুনি ও খুলনা জেলার কয়রা উপজেলায়।

অনুসন্ধানে জানা গেছে, রাতের আঁধারে জাল ও সুতার বস্তার ভিতরে করে সীমান্তবর্তী কৈখালী, নুরনগর থেকে মাদক নিয়ে আসেন রফিকুল ইসলাম। আর তা নওয়াবেঁকী বাজারের মাছের আড়ৎ থেকে চলে যায় নিজ বাড়িতে।

এর আগে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার সাথে সখ্যতা রেখে ব্যবসা করতেন তিনি, বিনিময়ে তাদের দিতেন মাসোহারা। ঠিক একইভাবে রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন তিনি। তাদের খুশি করেই করছেন মাদকের ব্যবসায়।

জানা গেছে, রফিকুল ইসলাম ওরফে (রফিকুল ডাক্তার) বিগত সরকারের আমলে ৬ বার প্রশাসনের হাতে আটক হয়। জামিনে মুক্তি পেয়ে ফের শুরু করেন মাদক ব্যবসা। এখন রীতিমতো মাদক সম্রাট হয়ে উঠেছেন তিনি। যদিও এখন তিনি বেশ নিশ্চিন্ত মনে মাদক ব্যবসা করছেন।

স্থানীয় ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, রফিকুল ডাক্তার সকল বয়সী লোকজনের কাছে মাদক বিক্রি করেন। তারা আমার বাড়ির পাশে সেবন করে। গন্ধে আমার বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বলে শুনেছি, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করবো।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!