বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসছে আরেকটি নিম্নচাপ

ডেস্ক রিপোর্ট: একটি নিম্নচাপের ধকল কাটিয়ে না উঠতেই আরেকটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে।

সোমবার (০২ জুন) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

মে মাসের শেষভাগে এসে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে বাংলাদেশ হয়ে ভারতের আসাম, মেঘালয়ে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে গত কয়েকদিন ধরেই দেশে এবং ভারতের সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে অতিভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশের অভ্যন্তরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ধকল কাটিয়ে না উঠতেই আরেকটি নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জুনে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এছাড়া এ মাসে দেশে ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আবার জুনে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে পুরো জুনে দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন থেকে পাঁচ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণ থাকবে চার থেকে ছয় ঘণ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১০

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১১

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

১২

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

১৩

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

১৪

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১৫

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১৬

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১৭

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

২০
error: Content is protected !!