বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুন ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ফের ২২ বস্তা চাল জব্দ, এতিমখানায় দিলো প্রশাসন

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ভিডব্লিউবি কার্ডের ২২ বস্তা চাউল জব্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (৪ জুন) বিকালে দুটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে কালীগঞ্জ অভিমুখে যাওয়ার পথে নূরনগর ত্রিমোহনী মোড় থেকে চাউলসহ ভ্যান আটক করে তারা।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে গিয়ে ভিডব্লিউবি কার্ডের চাউলের বিষয়টি নিশ্চিত হয়ে চালগুলো জব্দ করেন। পরে জব্দকৃত চালগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

চাউল বহনকারী ভ্যান চালকরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও একই উপজেলার মহৎপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক।

ভ্যান চালকরা জানান, উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের শাহজাহান আলীর চাউলের দোকান থেকে ২২ বস্তা চাউল নিয়ে কালীগঞ্জের ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মামুন হোসেন এর দোকানে নিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ভিডব্লিউবি কার্ডের চাউলের বস্তা পরিবর্তন করে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে পরানপুর থেকে কালিগঞ্জে বিক্রয়ের জন্য নেওয়ার সময় তা নূরনগরে জনতার হাতে আটক হয়। খবর পেয়ে সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২২ বস্তা চাল জব্দ করা হয়। পরে সেগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন শ্যামনগর উপজেলার নুরনগরের আল্লাহর দান চাউলের আড়ৎ থেকে ৭৫ বস্তা সরকারি চাউল জব্দ হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০