বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুন ২০২৫, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বাইপাস সড়ক থেকে ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার, স্থানীয়দের মনে সন্দেহ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে এই বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি হামবোমা উদ্ধার করে।

স্থানীয় একজন বলেন, যৌথবাহিনী আসার পর বিষয়টি আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এতে স্বাভাবিকভাবেই মানুষ আতংকিত হয়ে পড়ে।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, রাত ১০টা ১৫ মিনিটের দিকে কোন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বোমা সদৃশ বস্তুগুলো সরিয়ে নেওয়ার বিষয়টি স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি করেছে। প্রথমে ভিডিও করতে দেওয়া হলেও, ককটেলগুলো বালতিতে তোলার সময় সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলা হয়।

বোমা উদ্ধারের বিষয়টি সাজানো নাটক কি না, এ প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। #

৬.৬.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!