বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 96.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনীতে সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষদের পদচারণায় মুখর ছিল মাদ্রাসা প্রাঙ্গণ। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা, কোলাকুলি আর হাসি-ঠাট্টায় ভরে উঠেছিল পরিবেশ। কেউ ব্যস্ত ছিলেন স্মৃতি রোমন্থনে, কেউ আবার গ্রুপ ছবি তোলায়।

প্রাক্তন শিক্ষার্থী শেখ নুরুল হুদা বলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা সত্যিই অমূল্য। মনে হলো যেন আবার ছাত্র জীবনে ফিরেছি। মাদ্রাসার প্রাক্তনদের এমন মিলনমেলা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।

মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আ ব ম আঃ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঈদ পুর্নমিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ ফরহাদ হুসাইন। পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এনামুল হক ও আব্দুল্যাহ আল মামুন তুহিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী শেখ নুরুল হুদা, রোকেয়া খাতুন, উম্মে হানী, আশিকুজ্জামান, শাহিনুর রহমান, আবু সাইদ, সাংবাদিক ফরহাদ হোসেন, মুজাহিদুল ইসলাম, করিমননেছা, হাফেজ সাইদুল রহমান, সালাউদ্দিন মুকুল, মোস্তাফিজুর রহমান, সালাহ উদ্দীন আম্মার, টিএম সাইফুল্ল্যাহ, ঢালী শহিদুল ইসলাম, আলমগীর কবির, ইমদাদুল হক, আবুল কালাম আজাদ, আবু সাইদ আরজু, আবু তাহের, গালিব প্রমুখ।

আলোচনা শেষে সম্মেলনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য কয়রা সিদ্দিকিয়া মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়শনের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন শিক্ষর্থী দুবাই প্রবাসী মোঃ ফরহাদ হুসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোকেয়া খানম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ, কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান, মামুন তুহিন ও ছাত্র কল্যাণ বিষযক সম্পাদক হাফেজ মোঃ সালাউদ্দীন মুকুল। এরপর কোরআন তেলোয়াত, ইসলামী সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০