বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসকের বাংলোয় ব্যতিক্রমী প্রীতিভোজ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় রোববার দুপুরে ঈদুল আযহা উপলক্ষে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

পুরো বাংলোজুড়ে রবীন্দ্র সংগীতের মূর্ছনা প্রীতিভোজের আবেদনকে আরও প্রীতিময় করে তুলেছিল। এর ফাকে ফাকে চলছিল জ্ঞানমূলক আড্ডা। ছিল সক্রেটিস থেকে আইনস্টাইন, কবি রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতার অংশবিশেষ ‘মাইলস টু গো বিফোর আই স্লিপ’, প্লেটোর পলিটিকো গ্রন্থের আলোচনাসহ দেশের সমসাময়িক আলোচনা।

প্রীতিভোজে পুলিশ সুপার মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক রেজাউল চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, মুখপাত্র মোহেনী পারভীন প্রমুখ অংশ নেন। সকলকে স্বাগত জানান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এছাড়া শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ঈদুল আযহা উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকসহ জেলা জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। তাদের স্বাগত জানান পুলিশ সুপার মনিরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!