বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুন ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী যেখানে দেখাই করবেন না, আপনি গেলেন কেন

অনলাইন ডেস্ক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্বীকৃতি জানিয়েছেন। মানে উনি দেখা করবেন না ড. ইউনূসের সঙ্গে। বিষয়টা এমন, আপনি একজনের বাসায় গিয়ে দরজা নক করছেন। কেউ দরজা খুলছে না।

অনেকক্ষণ পরে দরজা খুলে কাজের লোক বলল, স্যার আপনার সঙ্গে দেখা করবে না।
বৃহস্পতিবার (১১ জুন) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, যেখানে ওনি আপনার সঙ্গে দেখাই করবেন না, তা আপনি ওখানে গেলেন কেন? যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন, ওনার সঙ্গে আপনার দেখা হবে? দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা-পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে, সেগুলো ফেরত আনার জন্য চেষ্টা করবেন। যাওয়ার আগে বলেছেন, দেশবাসীকে বুঝিয়েছেন, বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন।

আসলে আপনি গেলেন কেন? এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল? দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল? কিছুই ছিল না। এটা ছিল ড. ইউনূসের একটা ব্যক্তিগত সফর। মানে ওনি একটা পুরস্কার পাবেন।
তিনি বলেন, যে পুরস্কার পাবেন, সেই পুরস্কারের তালিকায় ওনার নাম নাই।

মনে হয়, কোনো সান্ত্বনা পুরস্কার হবে আর কি! জানি না। খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার তা মনে হয় না। যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লালায়িত হতে হবে কেন? ওনি গেছেন, এয়ারপোর্টে নেমেছেন- কোনো রাষ্ট্রীয় প্রটোকল ওনাকে দেওয়া হয়নি।
তিনি আরো বলেন, ড. ইউনূস একজন ব্যক্তি মাত্র নয়, ওনি এখন এই দেশের প্রধান নির্বাহী। বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি।

ওনি যদি কোথাও অপমানিত হন, ওনি যদি কোথাও অসম্মানিত হন, সেই অসম্মান কেবল ড. ইউনূসের গায়ে লাগে না। এই পুরো দেশের জাতির গায়ে লাগে। যে কারণে এরকম পদে যখন কেউ যায় তারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন, আমার কোনো আচরণ আমার দেশের সাধারণ নাগরিককে অসম্মানিত করে কি না। এটুকু বুঝার মতো যদি ক্ষমতা না থাকে, বোধ বুদ্ধি না থাকে- তাহলে উনি এত বড় দায়িত্বে যান কেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

১০

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

১১

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

১২

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১৩

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১৪

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১৫

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৬

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৭

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৮

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৯

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

২০
error: Content is protected !!