বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে সাতক্ষীরা শহর ছাত্রদলের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল।

রোববার (১৫ জুন) সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে শহর ছাত্রদল এর সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের নেতৃত্ব একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। বর্তমানে সারাদেশে মশার উপদ্রব বেড়েছে। ফলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া, টাউন বাজার, মধ্য কাটিয়া, ঝুটিতলা, আমতলা ও উত্তর কাটিয়া, ২নং ওয়ার্ডের কাছারীপাড়া, সরকারপাড়া, সুদুরডাঙ্গী, রথখোলা, মুনজিতপুর, রাজার বাগান ও দক্ষিণ কাটিয়া, ৩নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা, ঘুটিরডাঙ্গী, বদ্দীপুর কলোনী ও ঘোষপাড়া, ৪নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার, পালপাড়া, ঝিলপাড়া ও কাজীপাড়া, ৫নং ওয়ার্ডের চালতেতলা, পারকুখরালী, মেঝমিয়ার মোড়, মিঞা সাহেবের ডাঙ্গী ও গড়েরকান্দা, ৬নং ওয়ার্ডের কুখরালী, কুখরালী বলফিল্ড, ইসলামপুর, বাকাল বারুই পাড়া ও বাঁকাল সরদার পাড়া, ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়া, ইটাগাছা পশ্চিমপাড়া, ইটাগাছা বই বাজার ও পুলিশ ফাঁড়ি, ৮নং ওয়ার্ডের কামালনগর, নিউ মার্কেটের পিছনে, পলাশপোল চৌধুরী পাড়া ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা এবং ৯নং ওয়ার্ডের সরদারপাড়া, মধুমোল্লারডাঙ্গী, রসুলপুর ও চৌরঙ্গী মোড় এলাকায় বসবাস করা কষ্টসাধ্য হয়ে উঠেছে।

স্মারকলিপিতে অনতিবিলম্বে সাতক্ষীরা পৌর এলাকায় মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশকালে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশী, যুগ্ম আহবায়ক এস কে মাসুদ রায়হান, সদস্য শরিফুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, সদস্য নয়ন ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদল এর দলের সভাপতি নাদিম হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের নাফিজ আহমেদ, ফাহিম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের তামিম ইকবাল, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের রুবাই, অন্তু ও লিখন, সাতক্ষীরা সাতক্ষীরা পলিটেকনিক এর সুমন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদল এর আরাফাত হোসেন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!