বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমন আটক, অ-স্ত্র ও মাদক উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক ইয়ার গান, একটি বিদেশী তলোয়ার, নেশা জাতীয় ইনজেকশন, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

তিনি বলেন, সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে নাইন এমএম অস্ত্র আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রুমন তার দোতলার শোয়ার ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। দরজা ভাঙ্গার শব্দ শুনে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এসময় তাকে অসুস্থ অবস্থায় আটক করা হয়। তার ঘর তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মদের বোতল, আনুমানিক সাড়ে ৩শ পিস ইয়াবা, ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক ইয়ার গান, বিদেশী তলোয়ার ও অস্ত্র পরিষ্কার করা মেশিন জব্দ করা হয়।

এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান মেজর ইফতেখার আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!