বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুন ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে সাবেক ইউপি সদস্যের বাড়ি লুট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামে চেতনানাশক স্প্রে করে সাবেক ইউপি সদস্য ফজলুল রহমান ময়নার বাড়ি লুট করা হয়েছে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, রাতে তাদের বাড়ির সকলেই জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৭০ হাজার নগদ টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৬০ বছর বয়সী সাইফুর রহমান টগর ও ৭০ বছর বয়সী ফজলুল রহমান ময়নাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা দ্রুত তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!