বাংলাদেশ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আইন মেনে ৬ নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক আইন মেনে সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ছয়জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার (১৮ জুন) রাতে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি, রংপুরের মুন্সিগঞ্জের বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মোঃ মাসুদের স্ত্রী রোকসানা বেগম, যশোর জেলার শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে মোছাঃ হাফিজা বেগম ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন।

তারা কেউ কৃষিকাজ, আবার কেউবা গৃহকর্মীর কাজের জন্য ২ থেকে ৬ বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বোম্বে গিয়েছিল।

বিজিবির কুশখালি বিওপির হাবিলদার মেজবাহউদ্দীন জানান, ভারতীয় পুলিশ তাদের বোম্বে এলাকা থেকে আটক করে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে দেয়। আন্তর্জাতিক আইন মেনে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাই তাদেরকে বিজিবি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা ছয়জন নারী-পুরুষকে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১০

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১১

শেষ হলো ফল মেলা 

১২

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৩

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১৪

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৫

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৭

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

১৮

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

১৯

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

২০
error: Content is protected !!