বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে ৪শ বোতল নেশাজাতীয় সিরাপসহ ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬ লক্ষ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সাতক্ষীরা জেলার পদ্মশাখরা, কুশখালী, তলুইগাছা, হিজলদী, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির একটি দল জোড়া তালগাছ নামক স্থান হতে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি’র একটি দল শালবাগান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির একটি দল শ্মশান ঘাট নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার হিজলদী বিওপি’র একটি দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির একটি দল চাঁন্দা নামক স্থান হতে ২ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক এবং সুলতানপুর বিওপির একটি দল আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ২২ হাজার টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১০

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১১

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১২

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৩

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৪

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৫

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৬

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

১৭

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

১৮

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

১৯

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
error: Content is protected !!