বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি

oplus_0

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় এক বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ জুন ) দিবাগত রাতে সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের আবুল হাসানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

আবুল হাসান ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার একটি ফার্মেসি রয়েছে।

জানা গেছে, চোরেরা বাড়ির ছাদে উঠে সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিল, চেকের পাতাসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান, তিনি ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা। প্রাথমিকভাবে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খবর পেয়ে সকালে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

এদিকে, বেলা বাড়ার সাথে অচেতন হয়ে পড়েন আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম জানান, আমার ভাই আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন সকাল পর্যন্ত সুস্থ থাকলেও পরে অচেতন হয়ে পড়েন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!