
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম একেএম আনিছুর রহমানের পিতা ও সুপ্রভাত সাতক্ষীরার ব্যবস্থাপনা সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খালিদ হাসানের দাদা জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার মো: আজিজুর রহমান (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি সাতক্ষীরা শহরের পারকুখরালীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অধ্যাপক আবু তালেব, কাজী জামালউদ্দীন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন