বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শহীদ মিনার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকারের ম্যুরাল ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লাগোয়া একটি শহীদ মিনার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কবে এসব ভাঙচুর করা হয়েছে, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। গতকাল বুধবার ভাঙা ম্যুরাল ও শহীদ মিনারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, কয়েক মাস ধরেই ম্যুরাল ও শহীদ মিনার ভাঙা দেখছেন তাঁরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ মিনার সংস্কার ও ম্যুরালটি আবার নির্মাণের দাবি জানিয়েছেন।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ কমান্ডার শফিউল আহমেদ বলেন, ‘যারা দেশকে ভালোবাসে এবং দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা কখনো এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে শহীদ মিনার এবং ম্যুরালটি আবারও পুনর্নির্মাণ করার দাবি জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কুমিল্লার অহংকার। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অসীম। যারা এই নিকৃষ্ট কাজটি করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ জেলা প্রশাসন নিয়ন্ত্রণাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৪ সালে কুমিল্লা নগরের রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ড এলাকায় এটির কার্যক্রম শুরু হয়। ওই সময় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠানটি লাগোয়া একটি শহীদ মিনার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে ম্যুরাল স্থাপন করা হয়। যেখানে ম্যুরাল স্থাপন করা হয়েছে, সেটির পাশেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন শহীদ মিনারে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারটির মধ্যখানে লাল সূর্য থাকলেও তিনটি স্তম্ভের একটিও নেই। পাশের ম্যুরালটি ভাঙা। কাচের ওপর ম্যুরালটি তৈরি করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একজন কর্মচারী বলেন, কয়েক মাস ধরে এগুলো ভাঙা। ম্যুরালটি ৫ আগস্ট–পরবর্তী সময়ে ভাঙা বলে মনে হচ্ছে। আর শহীদ মিনারটিও ভেঙে ফেলা হয়েছে কয়েক মাস আগে। তাঁদের ধারণা, মাদকাসক্ত ছিন্নমূলেরা স্তম্ভগুলো ভেঙে নিয়ে গেছেন। স্তম্ভগুলো লোহা ও স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় এমন দৃশ্য দেখছেন। তবে গত বুধবার বিকেলে ম্যুরাল ও শহীদ মিনারের ভাঙা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

কুমিল্লা জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ১৯৫২ সালে ভাষাশহীদদের অবদানের কথা উল্লেখ করে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন। রফিক তাঁর সহযোদ্ধা আবদুস সালামকে নিয়ে ‘এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড’ নামে একটি সংগঠন দাঁড় করান এবং অন্যান্য সদস্যরাষ্ট্রের সমর্থনের আদায়ের চেষ্টা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে পালিত হচ্ছে। এ গৌরবময় অবদানের জন্য ২০০২ সালে তাঁদের সংগঠন একুশে পদক লাভ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ২০১৩ সালের ২১ নভেম্বর কানাডার একটি হাসপাতালে মারা যান।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল এবং পাশে থাকা শহীদ মিনার ভেঙে ফেলার বিষয়টি তিনি জেনেছেন। তবে কখন বা কারা এগুলো ভেঙেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলো আবারও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০