বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুলতানপুর কাজীপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এলাকাবাসীর উদ্যোগে গঠিত হলো মাদকবিরোধী কমিটি।

শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর কাজীপাড়া জামে মসজিদ কমিটির এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়।

মাদকের ভয়াবহতা নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই গঠিত হয় এলাকাভিত্তিক এই কমিটি।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী কবিরুল হাসান বাদশা, কাজী মাগফুর এবং কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সবুর ও মোয়াজ্জিন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে তৌহিদুর রহমান ডাবলুকে এবং সদস্য সচিব হয়েছেন কাজী সেলিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কাজী আসলাম, আব্দুল হান্নান, মহিদ, কাজী বাবু, আক্তার, তারা, দিপু, বিমান, পল্লব, মনি, রাজীব, জাফির, বাবন, নাসিম ও আবু সাইদ।

এই কমিটি কাজীপাড়া এলাকাজুড়ে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে। পাশাপাশি এলাকায় কিশোর ও যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালাবে। মসজিদের খুতবায় মাদকের ক্ষতিকর দিক এবং ইসলামের দৃষ্টিতে এর অবস্থান তুলে ধরা হবে নিয়মিত।

এছাড়া সভায় কাজীপাড়ায় মাদকসেবী বা মাদক ব্যবসায়ীদের নিকট বাড়ি ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাজীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সবুর জানান, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, সমাজ গঠনের কেন্দ্রও বটে। আমরা জুমার খুতবায় নিয়মিত মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব, যাতে মানুষ সচেতন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!