বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান

রিজাউল করিম: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিশাল মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকালে নলতা অডিটোরিয়ামে নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করে।

কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস ডলি ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ শহিদুল আলম।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিতে বিএনপি ঘোষিত ৩১ দফা অপরিহার্য। এগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তাজকিন আহমেদ চিশতী ও ড. মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান প্রমুখ।

আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম খোকন, ওলিউর রহমান, মিলন কুমার সরকার, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম কবির মিঠু, যুবদল নেতা আলাউদ্দীন সোহেল, আজিজ, এসএম সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবু ফরহাদ সাদ্দাম, নারী নেত্রী হালিমা খাতুন, ফাতেমা পারভীন প্রমুখ।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন।

অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত মহিলা কর্মীরা স্লোগানে স্লোগানে নলতা অডিটোরিয়াম মুখরিত করে তোলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১০

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১১

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১২

নতুন পেসার খুঁজবে বিসিবি

১৩

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৪

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

১৫

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১৭

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১৮

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১৯

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
error: Content is protected !!