বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় ভক্তদের ঢল, বসেছে মেলা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তদের ঢল নামে।

শুক্রবার (২৭ জুন) বিকালে উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ বের করে আনেন হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা। এসময় ঢাক-ঢোল, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। নকিপুর হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই রথযাত্রা। এ উপলক্ষে গোপালপুর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা।

এর আগে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

শুক্রবার সকালে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রথযাত্রার আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর রাঁধা গোবিন্দ মন্দিরের সেবায়েত কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা তাঁতী দলের হাসান শারিয়ার রিপন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী প্রমুখ।

আগামী ৫ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠান শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!