
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার বি.ডি.এফ (ধুলিহর ব্রহ্মরাজপুর ফিংড়ি) প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক আব্দুল মাজেদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে ক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডি.বি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইমাদুল হক দুলু, সাবেক ইউপি সদস্য মো: খুরশিদ আলম, ভালুকা চাঁদপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবু অহিদ বাবলু, দৈনিক পত্রদূতের অনলাইন ইনচার্জ মো: আছাদুরজ্জামান মধু, সাংবাদিক আমিরুল ইসলাম রাজিব, প্রেসক্লাবের সহ-সভাপতি জি.এম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: আরশাদ আলী, সাংবাদিক মো: শামিম রেজা, আবু সাঈদ, মো: জয়নাল, মো: ইমরান হোসেন, শরিফুজ্জামান রানা, সুজন ঘোষ প্রমুখ।
সাংবাদিক মেহেদি হাসান শিমুলের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম রব্বানি।
মন্তব্য করুন