বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজাননগরে বিএনপির অনুষ্ঠানে হট্টগোল, সার্চ কমিটির সদস্য শহীদকে শোকজ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় আবু হানিফ (৭৫) ও আব্দুল মজিদ (৫৭) নামে দুই বয়োবৃদ্ধ বিএনপি নেতাকে পিটিয়ে আহত করেছে দলীয় প্রতিপক্ষ।

শুক্রবার (২৭ জুন) বিকালে রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত দুই বৃদ্ধকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের টিম লিডার তাজকিন আহমেদ চিশতির সামনেই এ ঘটনা ঘটে।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, শুক্রবার থেকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নবায়নকৃত সদস্যদের কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়। এক পর্যায়ে বিকাল চারটার দিকে রমজাননগর ইউনিয়নে যাচাই-বাছাই চলাকালে রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু হানিফ জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত কমিটিতে অন্তর্ভুক্তির তালিকা প্রদর্শন করে। এ সময় তিনি নিজেকে সার্চ কমিটির সদস্য বলেও দাবি করেন।

তবে বিষয়টি মেনে নিতে না পেরে সেখানে উপস্থিত শহীদুজ্জামান এর নেতৃত্বে তার কর্মী সমর্থকরা হানিফের উপর চড়াও হলে সভায় হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় আবু হানিফকে উদ্ধার করতে গেলে শহীদুজ্জামান এর লোকজন রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদের উপর হামলে পড়ে। হুড়োহুড়ির মধ্যে পড়ে শ্যামনগর উপজেলা বিএনপি’র এক জ্যেষ্ঠ নেতাসহ ৪-৫ জন মাটিতে পড়ে যান। একপর্যায়ে জেলা বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে আহত আব্দুল মজিদ বলেন, শহিদুজ্জামান ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছেন। তার কর্মী সমর্থকরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এসব বিষয় নিয়ে পূর্ব বিরোধের জেরে তাকে মারধর করা হয়েছে।

পরে শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শহীদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এ নোটিশে বলা হয়েছে, শ্যামনগর উপজেলাধীন রমজাননগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ফরম সার্চ কমিটি কর্তৃক যাচাই বাছাই এর পূর্ব মুহূর্তে চরম বিশৃঙ্খলা এবং দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও রমজাননগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শহীদকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না তা আগামী তিন কর্ম দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা গেল।

এ প্রসঙ্গে জানতে চাইলে রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শহীদ বলেন, সভায় সামান্য বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। কিন্তু কোন মারপিটের ঘটনা ঘটেনি। কারণ দর্শানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। রাতে হোয়াটসঅ্যাপে নোটিশ পেয়েছি। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। তবে এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১০

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১১

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১২

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৩

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৪

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৫

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৭

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৮

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৯

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

২০