বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্মাণ কাজের মজুরী পরিশোধ না করে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষের তালবাহানা, প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পাঁচতলা প্রশাসনিক ভবন-২ নির্মাণ কাজের বকেয়া প্রায় ১৭ লক্ষাধিক টাকা মজুরী পরিশোধ না করে তালবাহানার অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী শ্রমিকরা।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের ওমর আলী মোড়লের ছেলে নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ২০২১ সালের ৯ জানুয়ারি তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও উপাধ্যক্ষ মো. আমানউল্লাহ আল হাদীর তত্ত্বাবধানে ৫ তলা প্রশাসনিক ভবন-২ এর নির্মাণ কাজ শুরু হয়। এজন্য প্রতি স্কয়ার ফুট ২শ টাকা হারে চুক্তিমূল্য নির্ধারিত হয়। ইতোমধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। কাজের মাঝেই কিছু টাকা পরিশোধ করা হয়। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রফেসর আমানুল্লাহ আল হাদী বদলী হলে নতুন প্রিন্সিপাল হিসেবে যোগদেন প্রফেসর আবুল হাশেম। তিনি যোগদান করেই ভবনটি অবৈধ ও নির্মাণ সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাব তার কাছে নেই উল্লেখ করে বকেয়া টাকা পরিশোধ করতে পারবেন না বলে জানিয়ে দেন। তবে, নির্মাণের বিষয়টি কলেজের সকলেই জানেন এবং কলেজ কর্তৃপক্ষ কর্তৃক গঠিত শিক্ষকদের একটি টিম আমাদের মজুরী বাবদ পাওনা টাকা হিসাব করে দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, হিসাব মতে ৩৫ হাজার স্কয়ারফুট কাজের মোট বিল হয় ৭০ লক্ষ টাকা। এর মধ্যে ৪৩ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। বকেয়া রয়েছে ২৭ লক্ষ টাকা। আপোষের ভিত্তিতে ১০ লক্ষ টাকা ছেড়ে দিলেও এখনো ১৭ লক্ষ টাকা পাওনা রয়েছে। যা পরিশোধ না করে তালবাহানা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কষ্টার্জিত শ্রমের মূল্য না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য গিয়েছিলাম। তারা টাকা পরিশোধ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। প্রতিউত্তরে আমরাও বকেয়া টাকা পরিশোধ না করলে সেখানে কোনো নির্মাণ শ্রমিক কাজ করবে না বলে জানিয়ে দিয়েছি। একই সাথে অবিলম্বে বকেয়া পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে বকেয়া মজুরী পরিশোধে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!