বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পরিবেশ দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‌‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ‘উইথ ফর সুন্দরবন’-এর আয়োজনে এবং পরিবেশবাদী সংগঠন ‘রূপান্তর’-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে রূপান্তরের কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মারুফ হোসেনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, শিমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সদস্য, রূপান্তরের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

পরে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ এবং নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মাঝে পলিথিনের বিকল্প ইকো-ব্যাগ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!