বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা-সাতক্ষীরা-নাভারণ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে প্রস্তাবিত ভোমরা-সাতক্ষীরা-নাভারণ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) প্রকল্পটির পরিবেশ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান স্টুপ কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এবং বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সায়েদ মোহাম্মদ ফারাহ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. কামরুল আহসান, প্রকল্পের পরিবেশ বিষয়ক স্বতন্ত্র পরামর্শক মো. বজলুর রহমান এবং পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার মো. আসাদুজ্জামান চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন স্টেকহোল্ডার এনগেজমেন্ট ও কমিউনিকেশন বিশেষজ্ঞ আয়েশা আক্তার জাহান, ডেটা অ্যানালিস্ট মো. নাজমুল হোসেন এবং প্রকল্পের এয়ার কোয়ালিটি স্পেশালিস্ট ও পরিবেশবিদ মুস্তাফিজুর রহমান।

সভায় প্রকল্পের খসড়া পরিবেশগত প্রভাব নিরূপণের সারসংক্ষেপ উপস্থাপন করেন সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ ড. তাজুল ইসলাম।

সভায় অংশগ্রহণকারী স্থানীয় বিভিন্ন পেশাজীবী নাগরিক প্রকল্পটির পরিবেশগত বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১১

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১২

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৩

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১৪

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৫

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৭

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৮

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৯

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!