বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে চর দখলের চেষ্টা, আইনগত ব্যবস্থা নিতে বললেন অনিন্দ্য ইসলাম অমিত

সুলতান শাহাজান, শ্যামনগর: বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নাম ব্যবহার করে শ্যামনগরের খোলপেটুয়া নদীর চর দখলের চেষ্টা করছে একটি চক্র।

অভিযোগ, সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালী পর্যন্ত ৭৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ কাজের প্রয়োজনীয় বালু সংরক্ষণে উক্ত চর দখলের চেষ্টা হচ্ছে।ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বালু সরবরাহ কাজের দায়িত্ব পাওয়া সহ-ঠিকাদার ও তার লোকজন এমন অপচেষ্টায় লিপ্ত বলে জানা গেছে।

এদিকে বিষয়টি অবহিত হয়ে লন্ডনে অবস্থানরত অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর।

জানা যায়, প্রায় আটশ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত সড়ক পুনঃনির্মাণসহ প্রশস্থকরণের উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর এখন অপেক্ষা কাজ শুরুর। ইতোমধ্যে বালু সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীর নওয়াবেঁকী খেয়াঘাট সংলগ্ন এলাকার চরে বালু সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা চরের বিশালাকারের একটি জায়গাজুড়ে বাঁশ-বল্লী পুঁতে সেখানে বালুর গাদা স্থাপনের কার্যক্রম শুরু করেছে। বালুর আড়ৎ তৈরির কাজে বাঁধা দেয়ায় ঠিকাদারের প্রতিনিধি বাবলুর রহমান দাবি করেছে, বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিষ্ঠান কাজটি করছে। বিষয়টি অবিহত হয়ে ২৯ জুন রাতে বিএনপির প্রভাবশালী ঐ নেতার পক্ষে সোলায়মান কবীর শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে সোলায়মান কবীর চর দখলের চেষ্টার বিষয়টি জানতে পেরে লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন তার কোন ঠিকাদারী প্রতিষ্ঠান নেই। যারা তার নাম-পরিচয় ব্যবহার করে এমন অপরাধ আড়ালের চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে রোববার রাতে তিনি বাবলুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের অমিতের বরাত দিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান জানান, চর দখলের চেষ্টাকারী বাবলুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, বিষয়টি তারা তদন্ত করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১০

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১১

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১২

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৩

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৪

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৫

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৬

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৭

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৮

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৯

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

২০
error: Content is protected !!