বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় বেড়িবাঁধের স্থায়িত্ব বৃদ্ধিতে ১০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের আওতায় নির্মিত বেড়িবাঁধের স্থায়িত্ব বৃদ্ধিতে ১০ হাজার বৃক্ষরোপণের উদ্যােগ নিয়েছে সামাজিক বন বিভাগ যশোর।

সোমবার (৩০ জুন) বিকালে এই বনায়ন কর্মসূচি উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শহীদুল্লাহ গাজী।

অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার বলেন, শ্যামনগরের গাবুরা একটি দ্বীপ ইউনিয়ন। এর চারপাশ খোলপেটুয়া, আড়পাঙ্গাসিয়া ও কপোতাক্ষ নদী দ্বারা বেষ্টিত। এখানে ৪০ হাজার মানুষের বসবাস। সিডর, আইলা থেকে শুরু করে ১৩টি প্রাকৃতিক দুর্যোগ গাবুরাতে আঘাত হেনেছে। এতে রাস্তাঘাট স্কুল থেকে শুরু করে চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ বেড়িবাঁধ নাজুক হয়ে পড়ে। বর্তমানে সরকারি উদ্যোগে বেড়িবাঁধ রক্ষায় গাবুরা ইউনিয়নে ১ হাজার ২৩ কোটি টাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের অংশ হিসেবে সামাজিক বন বিভাগ যশোর এর উদ্যোগে ১০ হাজার বিভিন্ন প্রজাতির লবণসহনশীল গাছের চারা বেড়িবাধে লাগানো হবে। এর মধ্যে তেতুল ২ হাজার, দেশি নিম ১ হাজার, কদবেল ৩ হাজার, অর্জুন ১ হাজার, খয়ের ১ হাজার, পরেশ ১ হাজার ও খৈয়া বাবলার ১ হাজার চারা রোপণ করা হবে। নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

বাঁধের পাড়ে বসবাসরত জালিয়া খালীর আব্দুল জলিল (৭৫) ও দীন দয়াল সরদার (৭২) বলেন, আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। নদীর বেড়িবাঁধ ভাঙানোর কারণে আমাদের বাড়িঘর সব নদীতে চলে গেছে। এখন বাঁধের উপরে বসবাস করি। চরবনায়নের ফলে উপকূলসহ গাবুরা রক্ষার বাঁধ সুরক্ষিত থাকবে।

বনায়ন কর্মসূচি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, ফরেস্টার আছাফুর রহমান, পিএম পিরামিন ইসহাক, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আল মামুন ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!