বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশুরায় ২ দিন রোজা রাখার গুরুত্ব

ইসলাম ডেস্ক: আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল রোজা। আশুরার দিনে (১০ মুহাররম) রোজা রাখা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। আশুরার রোজার সঙ্গে আরও একদিন রোজা রাখা হয়। কারণ, রাসূল সা. ১০ তারিখের সঙ্গে ৯ তারিখও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর কারণ ছিল ইহুদি-খ্রিস্টানদের আমল থেকে মুসলমানদের আমল পৃথক করা। এজন্য অনেক আলেম আশুরায় দুই দিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন।

হাদিসে আশুরার রোজা
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন : রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে রোজা রাখেন এবং সাহাবাদেরও রোজা রাখতে বলেন। তখন লোকেরা বলেন, ‘হে আল্লাহর রাসুল! এই দিনটি ইহুদি ও খ্রিস্টানদের কাছেও মর্যাদাপূর্ণ। রাসুল (সা.) বলেন, আগামী বছর, যদি আল্লাহ চান, আমরা ৯ তারিখেও রোজা রাখব।’ কিন্তু পরবর্তী বছর আসার আগেই তিনি ইন্তিকাল করেন। (সহীহ মুসলিম)

আশুরায় রোজা রাখতে না পারলে যে আমল করবেন
আলেমদের মতামত :
ইমাম শাফেয়ী, ইমাম আহমাদ, ইসহাক এবং আরও অনেক আলেম বলেন : ১০ তারিখে রাসুল (সা.) রোজা রেখেছেন এবং ৯ তারিখ রোজা রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন। তাই উভয় দিন রোজা রাখা মুস্তাহাব (উত্তম)।

রোজা রাখার বিভিন্ন পদ্ধতি:
১. শুধু ১০ তারিখ রোজা রাখা – এটিই ন্যূনতম।
২. ৯ ও ১০ তারিখ রোজা রাখা – এটি উত্তম ও সুন্নতের অনুসরণ।
৩. মুহাররম মাসে আরও বেশি রোজা রাখা – যত বেশি রাখা যায়, তত ভালো, কারণ রাসুল (সা.) বলেছেন :
রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমে (সহিহ মুসলিম)

মুহাররমের ৯ ও ১০ তারিখে রোজা রাখা হাদিসের আলোকে প্রমাণিত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুল (সা.) নিজে ১০ তারিখ রোজা রেখেছেন এবং ৯ তারিখও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই মুসলিমদের উচিত এই দুই দিন রোজা রেখে ঐতিহ্য ও ফজিলত রক্ষা করা। তবে ৯ তারিখে রোজা রাখতে না পারলে অনেক আলেম ১০ তারিখের সঙ্গে ১১ তারিখ মিলিয়ে রোজা রাখার পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০