বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে ‘জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমরা উত্তরাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছি। এতে ছাত্র-জনতার ব্যাপক সাড়া মিলছে। আমরা এ পদযাত্রা দেশব্যাপী ছড়িয়ে দেব।

তিনি আরও বলেন, শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র এখনও শেষ হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ত্যাগ নিয়ে সাজ্জাদ হোসেন শহীদের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন, বৃহস্পতিবার তার স্মরণে তৃতীয় দিনের পথযাত্রা পঞ্চগড়ে গিয়ে শেষ হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের সংস্কার এবং সংবিধান পরিবর্তন এখন সময়ের দাবি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্ক্ষা ছিল, তার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি।

কবর জেয়ারতের সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ছাত্রনেতা শাকিল চৌধুরী এবং শহীদ সাজ্জাদের বাবা মো. আলমগীর প্রমুখ। দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম।

এর আগে পদযাত্রাটি সৈয়দপুরে পৌঁছালে বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপি নেতাদের বরণ করে নেন জেলা আহ্বায়ক মো. আবদুল মজিদ, স্থানীয় নেতা তানজিমুল আলম মিন্টু প্রমুখ। পরে সৈয়দপুরে পদযাত্রা শেষ করে দলটি নীলফামারীর উদ্দেশে যাত্রা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!