বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা!

বিনোদন ডেস্ক | দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে।

তবে এবার নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন এই চিত্রতারকা।
জানা গেছে, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে টক শো নিয়ে হাজির হচ্ছেন জায়েদ। যার শিরোনাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জায়েদ খান নিয়মিত দেখা যাবে।

এই নায়ক জানান, প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি। যা শুধু ঠিকানা টিভি-তে দেখা যাবে।

তিনি আরও জানান, স্বদেশ ও প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হতে যাওয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। অনুষ্ঠানে জায়েদ খানের প্রথম অতিথির চেয়ারে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে।

নিজের নতুন এই অভিজ্ঞতা নিয়ে নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেন, এতদিন আমি অতিথির চেয়ারে বসে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতাম। এবার আমি উপস্থাপক হয়ে আসছি। আমার প্রথম অতিথি হয়ে থাকছেন তানজিন তিশা। আশা করছি অনুষ্ঠানটি সবার কাছে ভালো লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০