বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুলাই ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনীর সদস্যরা অনেকেই বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে থাকে। তাদের সেনাবাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করে না। এদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। সেটার তদন্ত চলছে। তদন্তে যদি গুমের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ-তে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে এই সেনা কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পরিবার যদি নিজেদের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান তাদের যথাযথভাবে সহযোগিতা করা হবে।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনী এখনো কোনো নির্দেশনা পায়নি। পেলে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

কিশোর গ্যাংয়ের উৎপাত সম্পর্কে করা আরেক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী এখন পর্যন্ত ৪০০ জনের বেশি কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে। সেনাবাহিনীর পক্ষে অলিতে-গলিতে থাকা সম্ভব না। তবে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দ্রুত গিয়ে ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!