বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মা হতে চান’ যুক্তরাষ্ট্র থেকে জানালেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে আলাপে আলাপে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জানালেন, তিনি মা হতে চান এবং সেটা ৫ বছরের মধ্যেই!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা এবার ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের নতুন টক শো নিয়ে হাজির হচ্ছে। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকছেন জায়েদ খান।

প্রতি শুক্রবার রাতের পর্দায় তিনি হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়। শুক্রবার (৪ জুলাই) শুরু হয়েছে এই টক শোর প্রথম পর্ব।
এই অনুষ্ঠানে জায়েদ খানের অতিথি হিসেবে হাজির ছিলেন তানজিন তিশা। কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক জায়েদ খান তিশার আগামীর লক্ষ্য জান। উত্তরে তিশা বলেন, তিনি মা হতে চান।

টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো। ’

তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই। ’

এছাড়াও অনুষ্ঠানে অতিথির আসনে বসে জায়েদ খানের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তানজিন তিশা। এমনকি, জায়েদ খানকে পাল্টা বিয়ের প্রশ্ন করলেন অভিনেত্রী। সেটিরও মজার উত্তর দিলেন সঞ্চালক জায়েদ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!