বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এমনটি জানিয়েছেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে মোট ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি।

গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখন তিনি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

চিঠিতে ট্রাম্প লেখেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপ করা হবে। এটা আলাদা, খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে বেশি শুল্কই দিতে হবে।

তিনি আরও লেখেন, আপনারা বুঝতে চেষ্টা করবেন, এই ৩৫ শতাংশ শুল্ক আমাদের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে, যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে এসে কারখানা স্থাপন করে বা পণ্য তৈরি করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক (ট্যাক্স) থাকবে না। বরং আমরা দ্রুত সব অনুমোদন দেওয়ার চেষ্টা করব।

ট্রাম্প লেখেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক বাড়ান, তাহলে আপনার বাড়ানো শুল্কের পরিমাণ এই ৩৫ শতাংশের সঙ্গে যোগ হবে। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের ওপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়তেও পারে, কমতেও পারে।

এপ্রিলে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে ট্রাম্প ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দেন। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে। তবে এর আগেই আরেক দফা তা আরেক দফা বাড়িয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সেদিন থেকেই নতুন শুল্ক কার্যকর হবে।

এদিকে, আগের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক প্রত্যাহার বা কমানো নিয়ে ৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এর আগে ২ শতাংশ শুল্ক কমিয়ে ৩৫ শতাংশে রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০