বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার শক্তিশালী না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: এম হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী না করলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিইআই আয়োজিত ‘জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় এম হুমায়ুন কবির বলেন, গণতন্ত্র, সুশাসন ও বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণ করতে হবে।

সাবেক এই রাষ্ট্রদূত আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মতবিনিময়ের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে তা সুপারিশ আকারে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে। এতে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের প্রত্যাশা প্রতিফলিত হবে।

বিইআই-এর উপ-পরিচালক চৌধুরী সামিউল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সনাক-সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ‘অর্জন’-এর নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন, লোকজ এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, অ্যাডভোকেট নাজমুন নাহার, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, ছাত্রদল নেত্রী করিমন নেছা শান্তা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান হোসেন, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন, দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য নাগরিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। এ থেকে উত্তরণে অংশগ্রহণমূলক আলোচনা, বিকেন্দ্রীকরণ এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা অপরিহার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০