বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুন ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ শাহিন ওয়ান শ্যুটার গানসহ আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর বিএনপি’র একাংশের আহবায়ক মাছুম বিল্লাহ শাহিন ওয়ান শ্যুটার গানসহ জেলার শ্যামনগরের হায়বাতপুর মোড় থেকে আটক হয়েছে।

শ্যামনগর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ভোর চারটা সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ গোপালপুরের হাফিজুরের মাছের ঘেরের রাস্তা সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে অভিযান চালালে সেখান থেকে মাছুম বিল্লাহ শাহিন আটক হন। এসময় তার কাছ থেকে বুলেট ভর্তি একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়। একই সাথে দুইটি তাজা বুলেটও পাওয়া যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, আটককৃত মাছুম বিল্লাহকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি অনেকদিন ধরেই অস্ত্র বানানোর কাজে নিজেকে যুক্ত রাখার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

প্রসঙ্গত, শাহিন সাতক্ষীরার পৌরসভার সাবেক কাউন্সিলর। এছাড়াও বিএনপি নেতা ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আমানউল্লাহ আমান হত্যা মামলার আসামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!