ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এশারুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ জুলাই) দুপুরে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এশারুল ইসলাম জেলার দেবহাটা উপজেলার খেজুর বাড়িয়া গ্রামের আফসার আলী বদ্দির ছেলে।
র্যাব জানায়, এশারুল ইসলাম খুলনার সোনাডাঙ্গা থানার একটি মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসাসি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন